চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 23-12-2024

চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।

চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ওই পাঁচজনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।