ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 30-11-2024

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৭৯৪ জন।

   

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে রয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৭৬ জন। ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুর বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১লা জানুয়ারি সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৭৯৪ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। ছাড়া এখন পর্যন্ত মৃত ৪৮৫ জনের মধ্যে ৫১ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৫ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

 

 


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।