ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক রুস্তম আলীর বিরুদ্ধে সেবা গ্রহীতাদের হয়রানি ঘুষ গ্রহণ অনিয়ম- দুর্নীতি নারী কেলেঙ্কারি অবৈধ সম্পদ অর্জন সহ অভিযোগের পাহাড় শাস্তির বদলে পেয়েছেন কর্মজীবনে একের পর এক পদোন্নতি বিভাগীয় কোন তদন্তই কখনো তাকে শাস্তির সুপারিশ করতে পারেনি তাকে বলা হয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অঘোষিত সম্রাট।
দিনাজপুর কসবা উপজেলার মোঃ জিন্নাত আলী ও আসমা বেগমের সন্তান মোঃ রুস্তম আলী, ১৯৯১ সালে টাইপিস্ট পদের চাকরিতে যোগদান করে বর্তমানে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন ভিসা সেল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে।
অভিযোগের তালিকায় রয়েছে তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়ম সাধারণ মানুষকে হয়রানি করে শূন্য থেকে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক অবৈধ অর্থের প্রভাবে বিয়ে করেছেন তিনটি যদিও আমাদের অনুসন্ধানে তার দুজন স্ত্রীর তথ্য পাওয়া গেছে প্রথম স্ত্রী আসমা আক্তার দ্বিতীয় স্ত্রী রাবেয়া খাতুন একাধিক অনিয়ম দুর্নীতির দায়ে বিভাগীয় অনেকগুলো তদন্ত কমিটি গঠন হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু কোন তদন্ত আলোর মুখ দেখেনি অভিযোগ আছে রাজনৈতিক প্রভাব ও অবৈধ অর্থ দিয়ে সবকিছু ধামাচাপা দিয়ে দিয়েছেন একজন টাইপিস্ট থেকে সহকারী পরিচালক পর্যন্ত এসেছেন তার হয় না কোন শাস্তি হয় শুধু পদোন্নতি ।
এদেশে ক্ষমতার পট পরিবর্তন হয় কিন্তু রুস্তম আলীর ক্ষমতার দাপট কখনো পরিবর্তন হয় না অধিদপ্তরের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি রাখেন তার পকেটে এমনটাই অভিযোগ করেছেন অনেকে।
তার অতীত কর্মস্থলের মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত কর্মকান্ড বা অনিয়মের অভিযোগ হল রাজধানী উত্তরা কুষ্টিয়া সিরাজগঞ্জ শেরপুর সর্বশেষ বর্তমানে কর্মরত আছেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এখানেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এসেছে।
নির্ভরযোগ্য সূত্রে তথ্য অনুযায়ী বাবা জিন্নাত আলী ছিলেন একেবারে হতদরিদ্র একজন কৃষক ১৯৯১ সালে পাসপোর্ট অফিসের টাইপিস্ট পদে যোগদান করেছিলেন রুস্তম আলী প্রথম স্ত্রী আসমা আক্তারের দুলাভাই রফিকুল ইসলামের সুপারিশে তিনি ছিলেন পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অবৈধ অর্থের লোভে জড়িয়ে পড়েন অনিয়ম দুর্নীতিতে
এবং রফিকুল ইসলামের মাধ্যমেই দুর্নীতির হাতে খড়ি রুস্তম আলীর। দুর্নীতির মাধ্যমে নিজের পদোন্নতিসহ শত কোটি টাকার মালিক বনে গেছেন।
দেশের যে প্রান্তেই গেছেন সেখানেই পাসপোর্ট বাণিজ্যের জমজমাট ব্যবসা খুলেছেন। বিশেষ করে সিরাজগঞ্জ এবং কুষ্টিয়ায় অন্তত ২০০টি পাসপোর্ট চুরি করে ভারতের পাসপোর্ট জালিয়াতি চক্রের কাছে বিক্রি করে দিয়েছিলেন। তৎকালীন সময়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছিল। কিন্তু তদন্তটি আর আলোর মুখ দেখেনি কেননা রাজনৈতিক প্রভাব ও অবৈধ অর্থ দিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন।
একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায় সিরাজগঞ্জে কর্মরত থাকা অবস্থায় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের অভিযোগ রুস্তম আলী ১৯টি পাসপোর্ট চুরির দায় থেকে নিজেকে বাঁচাতে অফিসের কর্মচারী কুদ্দুসকে ফাঁসিয়ে দিয়েছিলেন, এই মিথ্যা অপবাদ সইতে না পেরে কুদ্দুস স্ট্রোক করে মারা যান।
এছাড়াও কুষ্টিয়াতে পাসপোর্ট চুরির টাকা ভাগ-বাটোয়ারার সময় সমঝোতা করার লক্ষ্যে রুস্তম আলী রাবিয়া খাতুন নামে এক নারী দালালকে বিয়ে করতে বাধ্য হন যিনি বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী।
অবৈধ নিয়োগ বাণিজ্যে বদলি বাণিজ্যে অভিযোগও আছে রুস্তম আলীর বিরুদ্ধে তার নিকটাত্মীয়দের বিভিন্ন পাসপোর্ট অফিসে চাকরি পাইয়ে দিয়েছেন সেই তালিকায় আছে রুস্তম আলীর আপন ভাগ্নে শাহিনুর রহমান এবং বোন জামাই মোসলেম উদ্দিন যথাক্রমে এলডিএ ও নাইট গার্ড হিসেবে দিনাজপুর পাসপোর্ট অফিসে কর্মরত আছেন। তার শ্যালক এমদাদুল হক দুদু তার অবৈধ লেনদেনের তথ্য আদান-প্রদানকারী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি রাজশাহীর পাসপোর্ট অফিসে নাইট গার্ড হিসেবে কর্মরত আছেন আত্মীয়স্বজনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন ও নিজের দুর্নীতির সম্রাজ্য আরো শক্তিশালী করেছেন।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় রয়েছে মদ ও নারীর নেশা কর্মস্থলের অধিকাংশ জায়গায় নারী ও মদ নিয়ে ফুর্তি করতেন তার এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য তার প্রথম স্ত্রী আসমা আক্তারের সঙ্গে ডিভোর্স হয়ে যায়।
২০২৫ সালের ১১ আগস্ট মঙ্গলবার মধ্যরাতে শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক রুস্তম আলী একজন নারীকে নিয়ে অনৈতিক কর্মকান্ডের সময় মদ্যপ অবস্থায় স্থানীয়রা ভেতরে গিয়ে দুজনকে হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে তৎকালীন শেরপুর সদর থানা পুলিশ এসে রাতেই তাদের নিজেদের হেফাজতে নেয় সারা বাংলাদেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল এই সংবাদে এবং পরবর্তীতে পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
এই ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. নুরুল হাফিজ যদিও সেই তদন্তের কোন ফলাফল আর সামনে আসেনি।
রুস্তম আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে ২০০৭ সাল, ২০১২ সাল এবং ২০১৩ সালে বিভাগীয় তদন্ত হয়েছিল কিন্তু একটি তদন্তও আলোর মুখ দেখেনি অভিযোগ আছে প্রত্যেকটি তদন্ত তুমি রাজনৈতিক প্রভাব ও অবৈধ অর্থ দিয়ে ধামাচাপা দিয়েছেন।
ছিলেন দরিদ্র কৃষকের ছেলে অর্থের অভাবে ডিগ্রী পাস করতে পারেননি একটি সূত্রের তথ্য অনুযায়ী তার প্রথম স্ত্রী আসমা আক্তার বাবার বাড়ি থেকে অর্থ এনে তাকে ডিগ্রী পাস করিয়েছিলেন সেই ব্যক্তি রুস্তম আলী অনিয়ম দুর্নীতি আর অবৈধ অর্থে করেছেন বিপুল পরিমাণ সম্পদ যা কোনোভাবেই তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতি নেই।
সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের একজন সহকারী পরিচালক ৯ম গ্রেডের কর্মকর্তা
২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে এই গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ছিল ২২,০০০ টাকা। সর্বশেষ ঘোষিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী গ্রেড-৯ এর প্রারম্ভিক মূল বেতন ৪৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে অথচ তিনি সম্পদ করেছেন কোটি কোটি টাকার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী সম্পদ বিবরণীর তালিকায় রয়েছে:
রুস্তম আলী নামে-বেনামে ঢাকা, দিনাজপুর, কুমিল্লা ও কুষ্টিয়ায় শত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। ইতিমধ্যেই তিনি দিনাজপুরের কাঞ্চন ব্রিজের কাছে পাঁচতলা ইমারত ও দিনাজপুরের বালিয়াডাঙ্গায় কিনেছেন বাড়ি। তা ছাড়া ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড ও ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে দুটি লাক্সারি ফ্ল্যাট কিনেছেন রাজধানীর মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং রয়েছে তার একাধিক ফ্লাট পরিবারের সদস্যদের জন্য রয়েছে ব্যক্তিগত চলাচলের জন্য গাড়ি এমনটা অভিযোগ করেছেন অনেকে।
বেশ কয়েকটি একটি গণমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছিল আওয়ামী পন্থী সমর্থক ছিলেন এবং ২০২৪ সালের ৫ই আগস্টের পরে বেশ কয়েকটি ব্যাংক একাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলেছেন দেশত্যাগের পরিকল্পনাও ছিল তবে কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বিপুল পরিমাণ অর্থ ও উপহার দিয়ে এ যাত্রায় পার পেয়ে যান।
একটি নির্ভরযোগ্য সূত্রে তথ্য অনুযায়ী আইনের চোখ ফাঁকি দেওয়ার জন্য অধিকাংশ সম্পদ দ্বিতীয় স্ত্রী রাবেয়া খাতুন, তার দুই সন্তান ছেলে আজাদ রাইয়ান আরিয়ান মেয়ে আয়েশা বারীরা আনায়া সহ বিভিন্ন আত্মীয়স্বজনের নামে বেনামে ক্রয় করেছেন ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে এখনো বিপুল পরিমাণ নগদ অর্থ গচ্ছিত রয়েছে বলে অভিযোগ আছে।
আমাদের অনুসন্ধানে জানা যায় ঘুষ দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে জমা হওয়া একাধিক অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে ব্যাংক ও সরকারি বিভিন্ন দপ্তরে তার নগদ অর্থ ও সম্পদের তথ্য চেয়ে চিঠি প্রেরণ করেছেন।
বিশেষজ্ঞরা মনে করেন সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য থাকার পরও যদি কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে সেখানে সুশাসন (Good Governance) প্রতিষ্ঠা সম্ভব নয় ।
সরকারি কর্মকর্তারা জনগণের করের টাকায় বেতন পান এবং জনগণের কাছে দায়বদ্ধ। দুর্নীতির প্রমাণ থাকার পরও ব্যবস্থা না নেওয়া হলে প্রতিষ্ঠানে জবাবদিহিতার সংস্কৃতি নষ্ট হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন একজন কর্মকর্তাকে ছাড় দেওয়া হলে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও দুর্নীতিতে উৎসাহিত হতে পারেন (দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়), যা পুরো সেবা খাতকে অকার্যকর করে তোলে।