পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. নকীব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর মো. খন্দকার নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম।
সভার শেষ পর্বে সংগঠনের সদস্যদের ৮ জন মেধাবী সন্তানকে নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি লটারির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ১২৩ জন সদস্যের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।