সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি শারমিন আক্তার খালেদাকে (৪১) গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মাটিয়ালপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার শারমিন মাটিয়ালপাড়া গ্রামের আব্দুল সাত্তার শেখের মেয়ে এবং ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দায়ের করা ওই মামলার ১৬ নম্বর আসামি।