কুয়াকাটায় বিস্ফোরক মামলার আসামি ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2026

কুয়াকাটায় বিস্ফোরক মামলার আসামি ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. সাদ্দাম সিকদার (৩২) কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার আব্দুল লতিফ সিকদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা দুটিসহ সর্বমোট তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, আইনি প্রক্রিয়া শেষে সাদ্দাম সিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।