আগামী জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন মুশফিকুর রহিম।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই সরে দাঁড়ানোয়, এই সিরিজের মাধ্যমেই ইতি ঘটছে দেশের অন্যতম সফল এই ব্যাটারের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের।
শনিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ (১০৮টি), সর্বোচ্চ রান (৭,০৬২) এবং সর্বোচ্চ সেঞ্চুরির (১৪টি) মালিক মুশফিক ১৯৯ ইনিংসে ব্যাট করে এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন।