অধ্যক্ষ সম্মিলন ২০২৬: প্রধানমন্ত্রী উপস্থিত থাকাবস্থায় বিদ্যুৎ বিভ্রাট


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2026

অধ্যক্ষ সম্মিলন ২০২৬: প্রধানমন্ত্রী উপস্থিত থাকাবস্থায় বিদ্যুৎ বিভ্রাট

রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টা ৩ মিনিটের দিকে অনুষ্ঠানের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর বক্তব্য চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই সম্মিলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ এই সম্মিলনে অংশগ্রহণ করেন। অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।