ফ্যাসিবাদী শাসনামলে দেশের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিত হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বেকারত্ব দূরীকরণে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। এ লক্ষ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রথাগত পাঠদান পদ্ধতি পরিহার করে উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই বলে তিনি মত দেন।
এছাড়া জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।