বান্দরবানের লামা ও আলীকদমে নতুন করে ইটের ভাটা চালু হলে ধ্বংসের মুখে পড়বে পরিবেশ। এমন আশঙ্কায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ইটের ভাটা নিয়ে বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের কোনো কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। যেখানে কঠোর নজরদারি থাকার কথা, সেখানে চলছে রহস্যজনক নীরবতা।
এলাকাবাসীর প্রশ্ন, পরিবেশের চেয়েও শক্তিশালী কে সেই ইমরান? কার ইশারায় চলছে এসব? টাকার কাছে কি বিক্রি হয়ে যাচ্ছে আগামী প্রজন্মের স্কুলগামী শিশুদের ভবিষ্যৎ?
স্থানীয়রা বলছেন, স্কুল-কলেজের আশপাশে ইটের ভাটা হলে কালো ধোঁয়া আর ধুলাবালিতে বিষিয়ে উঠবে বাতাস। শিশুদের শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়াসহ নানা রোগ বাড়বে। নষ্ট হবে লেখাপড়ার সুস্থ পরিবেশ।
এক অভিভাবক বলেন, "আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই মানুষ হওয়ার জন্য, ধোঁয়া খাওয়ার জন্য নয়।"
সচেতন মহলের দাবি, অবিলম্বে লামা ও আলীকদমে অবৈধ ইটের ভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরিবেশ ধ্বংসের দায় কেউ এড়াতে পারবে না।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।
খুব শীঘ্রই আসছে... রহস্য পত্রিকার নামে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন।