সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


অনিক দাশ দেবাশীষ, খাগড়াছড়ি প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 26-11-2026

সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলা।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় খাগড়াছড়ি মুক্ত মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমাবেশে জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে তারা অভিযোগ করেন।


বক্তারা আরও বলেন, অবিলম্বে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।