আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ। শুনানি শেষে আদালত অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) সম্পর্কে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়ায় এ মামলা করা হয়েছে।
শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবী পরিষদের সহসভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম। এছাড়া অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম ও অ্যাডভোকেট মনির হোসাইনসহ দলীয় নেতাকর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।