গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী


সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 26-11-2026

গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং মাঠে আজ বৃহস্পতিবার (২৬) নভেম্বর দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়জেন করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।


এ উপলক্ষে  হাউজিং মাঠে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জি এম সরফরাজ । পরে তিনি অতিথিদের সাথে নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর ২১টি স্টল ঘুরে দেখেন।


এরপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে ও গোপালগঞ্জ আইএলএসটির সিনিয়র  ইনসস্ট্রাকটর ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জি এম সরফরাজ। খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মো: ইয়াহিয়া। 


এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. ফকির এফএমএ মালেক ,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো: ছরোয়ার হোসেন সিকদার , কৃষি সম্প্রসারণের অতিরিক্ত অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. ভবেন চন্দ্র বাইন সহ আরো অনেকে ।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন,   প্রাণিসম্পদকে সরকার  রপ্তানিমুখী করতে উদ্যোগ নিয়েছে। তাই আমরা প্রাণি সম্পদে উৎপাদিত পন্য  বিদেশে রপ্তানি করতে চাই ।  সর্বশেষ আমরা হ্যাচিং ডিম নাইজেরিয়ায় রপ্তানি করেছি। কাজী হ্যাচারি এটি করেছি ।  কাজী হ্যাচারির মালিকের বাড়ি এ জেলায়। এছাড়াও আমরা  দই, মিষ্টি, রসমালাই, মাংস সহ বিভিন্ন প্রাণিজ উপাদান বিদেশে রপ্তানি করছি ।  শুধু প্রোডাকশনের ভিতরে না থাকে, আমরা রপ্তানিমুখী হতে—আজকের এ  আয়োজন করেছি ।

এছাড়া আমরা খামারিদেরকেও আধুনিকায়ন করতে চাই। আমাদের কাছে যে সমস্ত আধুনিক প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলো  খামারিদেরকে প্রদর্শন করিয়েছি। এটির আরো একটি উদ্দেশ্য  হচ্ছে খামারিদেরকে আধুনিকীকরণ  ।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।