অকুপেন্সি সার্টিফিকেট ও অগ্নিনিরাপত্তাহীনতায় ঢাকার বেসরকারি হাসপাতালগুলো, বাড়ছে ঝুঁকি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 26-11-2026

অকুপেন্সি সার্টিফিকেট ও অগ্নিনিরাপত্তাহীনতায় ঢাকার বেসরকারি হাসপাতালগুলো, বাড়ছে ঝুঁকি

রাজধানীর গ্রিন রোড ও সোবহানবাগ-মিরপুর রোড এলাকায় গড়ে ওঠা একাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভবন ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর অনিয়ম উঠে এসেছে। সরকারি এক সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের অধিকাংশই প্রয়োজনীয় অকুপেন্সি সার্টিফিকেট বা ভবনের ব্যবহার সনদ ছাড়াই আবাসিক ও বাণিজ্যিক ভবনে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে, যেখানে মৌলিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থারও ঘাটতি রয়েছে।

অনুসন্ধানে উঠে এসেছে, জরুরি পরিস্থিতিতে রোগী সরিয়ে নেওয়ার মতো মৌলিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে এসব প্রতিষ্ঠানে:

নগর পরিকল্পনাবিদদের মতে, হাসপাতালে এমন অনেক রোগী থাকেন যারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না; ফলে অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে তাদের দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই নকশা, নির্মাণ ও ব্যবহারের প্রতিটি ধাপে রোগীর নিরাপত্তা, জরুরি বহির্গমন, অগ্নিনিরাপত্তা, বিশেষায়িত র‍্যাম্প এবং কাঠামোগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, হাসপাতাল নির্মাণের জন্য বিশেষায়িত নকশা ও পৃথক বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক হলেও দেশের অধিকাংশ বেসরকারি হাসপাতাল আবাসিক বা বাণিজ্যিক ভবন রূপান্তর করে মানদণ্ড ছাড়াই চলছে। তার ভাষ্য অনুযায়ী, রাজউকের অকুপেন্সি সার্টিফিকেট না থাকার অর্থ ভবনটি অনুমোদিত নকশা ও বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি, যা জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি—এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতির কারণে অনেক ক্ষেত্রে আইন লঙ্ঘনকারীরা পার পেয়ে যাচ্ছেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।