:“করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক র্যালি শেষে স্থানীয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের এস এম জাহাঙ্গীর উপজেলা, সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার সাদাত, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), যুবদলের আহ্বয়ক আক্কাস আলী প্রমুখ।