রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম (যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন) এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন। এর আগে রবিবারই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিলটন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি