হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ১২২৫ আক্রান্ত, মৃত্যু ২


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2026

হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ১২২৫ আক্রান্ত, মৃত্যু ২

সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ এবং নিশ্চিত সংক্রামিত রোগী মিলিয়ে নতুন করে ১ হাজার ২২৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য দপ্তর জানায়, নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে এবং ৮৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ২৪ হাজার ৪৪২ জন।

এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ লাখ ১২ হাজার ৯৭৯ জনের মধ্যে ২ লাখ ৪ হাজার ৪৯ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রতিবেদনে বলা হয়, মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনসহ সর্বমোট ১ হাজার ২৭২ জন মারা গেছেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।