বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ


লুৎফর সিকদার গোপালগঞ্জ , আপডেট করা হয়েছে : 08-11-2026

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

গোপালগন্জে বীনাপানি আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ - ২০২৬ অরুনীমা পার্ক নড়াইলে গোপালগঞ্জ বীনাপাণি যাত্রা পার্টি পৌর কমিটির উদ্যোগে আয়োজিত হল এক আনন্দ ভ্রমন ও প্রীতিভোজের অনুষ্ঠান।উক্ত বীনাপাণি যাত্রা পার্টির সম্মানিত সাংগঠনিক সম্পাদক-বাবু দিপল কান্তি বিশ্বাস দুর্জয়ের নেতৃত্বে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃংখল ভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীনাপাণি যাত্রা পার্টির সম্মানিত সার্বিক তত্ত্বাবধায়ক বাবু সুকান্ত মন্ডল, পৌর কমিটির সম্মানিত পরিচালক বাবু দিলিপ কুমার মন্ডল,নাট্য নিৰ্দেশক বাবু মিরন বিশ্বাস, ম্যানেজার বাবু সুজিত কুমার মন্ডল ও পৌর কমিটির তত্ত্বাবধায়ক বাবু শংকর মালাকার,প্রমোট মাষ্টার বাবু দিলিপ বিশ্বাস এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু আশিষ কুমার বাগচী ও বাবু অনিষ বিশ্বাস।এছাড়াও উক্ত যাত্রা পার্টির সম্মানিত শিল্পীবৃন্দ কলাকৌশলি-বীর মুক্তিযোদ্ধা বাবু হরেন্দ্র নাথ মন্ডল(হারান), কেন্দ্রীয় কমিটির ম্যানেজার বাবু তপন বিশ্বাস,বাবু অসীম কুমার বৈরাগী, নিরাপদ বিশ্বাস,রেগান বিশ্বাস, ডাক্তার বিভাষ মন্ডল,জীবনানন্দ বিশ্বাস,শীলা মন্ডল,শান্তি মন্ডল,সঞ্জিত বালা, বিপ্লব বালা, সঞ্জয় বিশ্বাস, শিশু শিল্পী অর্পিতা ও সর্পিতা বালা সহ আরো অনেকে এ উপলক্ষে সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।