দরজা বন্ধ করে তরুণীর *আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 08-11-2026

দরজা বন্ধ করে তরুণীর *আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

০৭ নভেম্বর ২০২৬খ্রি. শনিবার রাতে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন মোহাম্মদনগর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের পাশের বাসায় এক তরুণী রুমের দরজা বন্ধ করে *আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা করছে। তিনি জানান তারা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কলার দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান। 


৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের বায়েজিদ ফায়ার সার্ভিস ও বায়েজিদ থানাকে  জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার মোঃ ফাহিম শিকদার এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন  ৯৯৯- ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ আল আমিন। প্রাথমিকভাবে জানা যায় ২২ বছর বয়সী এক তরুণী তার মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি করে *গ*লা*য় *ফাঁ*স দিয়ে *আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা করেছিল। 


৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে বায়েজিদ থানা পুলিশ ও বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে তরুণীকে জীবিত উদ্ধার করে ।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।