আমির হামজা ও গাজী নজরুল জামায়াতের জন্য অভিশাপ: রাশেদ খান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2026

আমির হামজা ও গাজী নজরুল জামায়াতের জন্য অভিশাপ: রাশেদ খান

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত অডিও ও তথ্য ভেরিফাই বা সত্যতা নিশ্চিত করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি মন্তব্য করেন, সুন্নতি লেবাসধারী বিভিন্ন অপকর্মের অভিযুক্তরা জামায়াতে যুক্ত হয়ে মূলত দলের জন্য অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছেন।


রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, 'দ্য ডিসেন্ট' কিংবা 'রিউমর স্ক্যানার'-এর মতো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো এখনও আমির হামজার অডিও এআই (AI) দিয়ে তৈরি বলে প্রমাণ করতে পারেনি। তিনি জানান, যেকোনো তথ্য শেয়ার করার আগে তিনি তার সঠিকতা যাচাই করেন। এর আগে জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও মুখপাত্রদের নানা কান্ড এবং সাম্প্রতিক এই ঘটনা ভেরিফাই করেই তিনি প্রকাশ করেছেন।


পোস্টে তিনি আরও দাবি করেন, এ সমস্ত তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বা চ্যালেঞ্জ করার কোনো নৈতিক অবস্থান অভিযুক্তদের নেই। তিনি অভিযোগ করেন, 'আল্লাহর আইন ও সৎ লোকের শাসন'-এর স্লোগান দেওয়া একটি দলের নেতৃত্বে কোন ধরনের ব্যক্তিরা উঠে আসছেন, তা উন্মোচন করাই তার উদ্দেশ্য। বর্তমান প্রেক্ষাপটে অপকর্মে অভিযুক্তরা জামায়াতে আশ্রয় নিচ্ছেন বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।