পানছড়িতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


ফাহিম উদ্দিন, পানছড়ি, খাগড়াছড়ি , আপডেট করা হয়েছে : 08-11-2026

পানছড়িতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিরার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশেদুল কবির। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রূপম চাকমা।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ এম এ বাসার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, পানছড়ি ফলজ বাগান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম এবং পোড়াবাড়ি সমবায় সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবির পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।


প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা মো. রাশেদুল কবির বলেন, “সমবায় হচ্ছে দারিদ্র্য দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করতে হবে।”


আলোচনা সভা শেষে পানছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া আরও আটটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।



এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য ও স্থানীয় সুধীজন অংশ নেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।