হিমালয়ের কাছাকাছি পঞ্চগড়ে শীতের আমেজ: তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬.৫ ডিগ্রিতে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2026

হিমালয়ের কাছাকাছি পঞ্চগড়ে শীতের আমেজ: তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬.৫ ডিগ্রিতে

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে উঁকি দিতে শুরু করেছে শীত। ভোরের কুয়াশা, হিমেল হাওয়া আর ১০০ শতাংশ আর্দ্রতার কারণে এখন সকাল ও সন্ধ্যায় ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে।


রোববার (৮ নভেম্বর) , সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ০.৭ ডিগ্রি সেলসিয়াস।


দিনের বেলায় রোদের তেজ থাকলেও, সূর্য ডুবলেই ঠান্ডা বাড়তে শুরু করে। বিশেষ করে ভোরের হিমশীতল হাওয়া গায়ে মেখেই শ্রমজীবী মানুষদের প্রতিদিনের কর্মজীবন শুরু করতে হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে এবং আগামী দিনগুলোতে শীতের অনুভূতি আরও বাড়বে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।