আত্রাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত; প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান


মোঃ সাদিক আত্রাই (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 08-11-2026

আত্রাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত; প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান

 নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও মো. মনিরুজ্জামান মহোদয়।   

অনুষ্ঠানে সমবায় আন্দোলনের গুরুত্ব ও এর সুফল তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, "সমবায় ভিত্তিক সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।" তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে, যাতে তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছায়।


উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমবায় খাতের উন্নয়নে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাঝে উৎসাহ প্রদান করা হয়।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।