নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ও পতাকা উত্তোলন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গঠনে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।