৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকের দিনটি আমাদের ব্যক্তি, নাগরিক ও চলাচলের স্বাধীনতা রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বহু লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল বলে তিনি মন্তব্য করেন।

রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালির শুরুতে দেওয়া সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।