গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন

গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ও অন্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন:


মোহাম্মদ জসীম উদ্দিন, পুলিশ সুপার, গাজীপুর


ডা. মো. মামুনুর রহমান, সিভিল সার্জন


সালমা খাতুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন


জবিউল্লা, আহ্বায়ক, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ


বক্তারা তাঁদের আলোচনায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের পটভূমি ও গুরুত্ব বিস্তারিত তুলে ধরেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।


আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে এলাকার বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।