সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড তাজা গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।



ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি পরিদর্শক (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এবং এসআই মো. রাশেদ মিয়ার সমন্বয়ে গঠিত ডিবির একটি দল সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকায় শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিংগাসার এলাকার মো. মর্তুজা আলীর ছেলে মুহিত সোবহানকে আটক করা হয় এবং তার কাছ থেকে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুহিত জানান, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সহিংসতার সময় তিনি পুলিশের একটি স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি মুহিতকে ৫ দিনের রিমান্ড আবেদনের প্রস্তাবসহ আদালতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।