পতাকা উত্তোলন: সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

পতাকা উত্তোলন: সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের রাজনীতি ও দেশগঠনে ভূমিকা রাখেন। তাঁর মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশে গণতন্ত্র, জাতীয় ঐক্য ও আত্মনির্ভরশীলতার পথ সুগম হয়।

সভায় গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ দিবসটির মূল প্রবন্ধ পাঠ করে এর ঐতিহাসিক পটভূমি আলোচনা করেন। এছাড়া বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা, উপপরিচালক (যানবাহন) প্রকৌশলী মো. হারুন আল রশীদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং শিক্ষার্থী প্রতিনিধি মো. আব্দুল কাদের বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডুয়েটের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।