ইউএফটিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

ইউএফটিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।

এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জাকিয়া নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। এছাড়া মূল আলোচক ছিলেন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আশিকুচ্ছালেহীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান।

সভায় বক্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রক্টর ও সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাকিব হোসেন, প্রভাষক মো. মাসুদ রানা, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, সহকারী রেজিস্ট্রার মো. ইউনুছ পাটওয়ারী এবং সহকারী নেটওয়ার্ক অ্যান্ড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বিমলেশ সাহা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিফাত আল হুজাইফা ও তাহমিদ হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঐতিহাসিক প্রেক্ষাপট ও এর প্রভাব নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সম্প্রীতি, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।