নয়াপল্টনে কঠোর নিরাপত্তা: নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

নয়াপল্টনে কঠোর নিরাপত্তা: নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার নয়াপল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং শোভাযাত্রার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোভাযাত্রার রুট: পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টায় সেখান থেকে শোভাযাত্রা শুরু হবে।

শোভাযাত্রার নির্ধারিত পথ: নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

এর আগে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই রুটের বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।