আত্রাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু


মোঃ সাদিক আত্রাই (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 07-11-2026

আত্রাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু

আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আত্রাই-রানীনগরের কৃতি সন্তান, মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্রকে সুসংহত করার প্রেরণা জোগায়। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই ঐতিহাসিক দিনের তাৎপর্য অপরিসীম। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।  


অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন   সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।