গ্রামপুলিশের বেতন ও আনুতোষিক বৃদ্ধি: ৭ নভেম্বর থেকেই কার্যকর করার ঘোষণা প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

গ্রামপুলিশের বেতন ও আনুতোষিক বৃদ্ধি: ৭ নভেম্বর থেকেই কার্যকর করার ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের তৃণমূল পর্যায়ের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত গ্রামপুলিশ সদস্যদের জন্য সুখবর দিয়েছে সরকার। সাধারণ গ্রামপুলিশ ও গ্রামপুলিশ প্রধানদের (দফাদার ও মহল্লাদার) মাসিক বেতন এবং অবসরকালীন আনুতোষিক উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেতন ও আনুতোষিকের নতুন হার:

নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধে গুরুত্ব: মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রাম নিরাপদ থাকলেই কেবল বাংলাদেশ নিরাপদ রাখা সম্ভব। তৃণমূল পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্বভাস বা সংকেত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সময়মতো জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রামপুলিশ সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অতীতের ফ্যাসিবাদী আমলের সামাজিক অবক্ষয় ও বিভাজনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম দিয়ে অপরাধ দমন সম্ভব নয়। সমাজে শান্তি, সম্প্রীতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যেখানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে গ্রামপুলিশের কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।