জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে সহধর্মিণী ডা. জুবায়দা রহমানকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য এই কুচকাওয়াজের বিশেষ প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্রায় ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদ সদস্য, উর্ধ্বতন সরকারি সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রবীণ কূটনীতিকরা উপস্থিত ছিলেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।