কেশম দ্বীপে আরও দুটি মার্কিন ড্রোন নামানোর দাবি ইরানের, মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ


, আপডেট করা হয়েছে : 07-11-2026

কেশম দ্বীপে আরও দুটি মার্কিন ড্রোন নামানোর দাবি ইরানের, মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ

ইরানের কেশম দ্বীপের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও দুটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে তেহরানের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়।


আইআরজিসির জনসংযোগ শাখা জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে মার্কিন 'এমকিউএম-১৭০' (MQM-170) মডেলের আরও দুটি নজরদারি ড্রোন সফলভাবে ভূমিতে নামিয়ে আনা হয়েছে। এটি ছিল এই সিরিজের পঞ্চম ও ষষ্ঠ ড্রোন ভূপাতিত করার ঘটনা।


সর্বশেষ দুটি ড্রোন নামানোর পর কেশম দ্বীপ অঞ্চলে এ পর্যন্ত মোট ছয়টি একই ধরনের মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করল আইআরজিসি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।