জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড় ৮টায় দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে উপস্থিত হন তিনি। সেখানে দুই নেতার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

দিবসটি উদযাপনে বিএনপির ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।




সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।