চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: আ.লীগের জেলা সভাপতিসহ ৩০ নেতাকর্মী গ্রেপ্তার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: আ.লীগের জেলা সভাপতিসহ ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার জেরে পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ দলটির ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকার নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদকে আটক করা হয়। এর আগে গত বছরের (২০২৫ সালের) ২ জুন রাজধানীর শান্তিনগর থেকে তাঁকে ডিবি পুলিশ আটক করলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়েছিলেন।

যাঁদের আটক করা হয়েছে: পুলিশের অভিযানে আটক অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—

এদিকে, বিকেলে বাঘড়া বাজার এলাকা থেকে আক্তার হোসেনকে আটকের সময় স্থানীয় কিছু নেতাকর্মী পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।

পুলিশের বক্তব্য ও পটভূমি: ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত দলের জেলা সভাপতিসহ মোট ৩০ জনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি, স্মৃতিস্তম্ভে সরাসরি অগ্নিসংযোগে জড়িতদের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের সাহায্যে শনাক্তকরণের কাজ চলছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।