মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যু


সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 07-11-2026

মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে আহত বৃদ্ধ মিজানুর রহমানের(৭৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।


আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৪ চার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।


নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের একাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের গ্রামের মনির মোল্লা ছেলে শুভ মোল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।তাদের সাথে  জমি-জমা নিয়ে ওই বৃদ্ধের  বিরোধ চলে আসছিল ।


এর জের ধরে বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাক বিতন্ডার এক পর্যায়ে শুভর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে ওই বৃদ্ধের ওপর হামলা চালায়। 


এতে তিনি মারাত্মক আহত হন। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ফিরিয়ে এনে বৃহস্পতিবার(৫ নভেম্বর)বিকেলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ফের ভর্তি করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।


গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। 


ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তাই মামলাও হয়নি। হয়ত দাফন শেষে রাতে মামলা হতে পারে বলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।