নওগাঁয় পুনাকের উদ্যোগে টিকাদান কর্মসূচি


মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 06-11-2026

নওগাঁয় পুনাকের উদ্যোগে টিকাদান কর্মসূচি

নওগাঁ জেলা নারী পুলিশের কল্যাণ (পুনাক)-এর উদ্যোগে আজ ৫ নভেম্বর সকালে জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধে একটি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নারী পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজির সহধর্মিণী মিসেস শামীম আরা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মুর্শিদা হক মুন। সভাপতিত্ব করেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোসা আমিনা ফেরদৌস।



উক্ত ক্যাম্পেইনে নারী পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের মোট ৮৬ জন নারী সদস্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেন।


বক্তারা বলেন, জরায়ুমুখের ক্যান্সারের প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)-এর দীর্ঘস্থায়ী সংক্রমণ। এটি নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলেও সময়মতো HPV টিকা গ্রহণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই ক্যান্সারের অধিকাংশ ক্ষেত্র প্রতিরোধ করা সম্ভব। তাঁদের মতে, HPV ভ্যাকসিন এই ক্যান্সার প্রতিরোধের একটি বৈজ্ঞানিক ও কার্যকর উপায়।



অনুষ্ঠানের প্রেজেন্টেশনে ডা. মোসা আমিনা ফেরদৌস বলেন, বাংলাদেশে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও ক্যান্সার প্রতিরোধে HPV টিকাদান একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং টিকার সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এমন আয়োজনের জন্য তিনি নওগাঁ জেলা পুলিশ ও পুনাককে ধন্যবাদ জানান।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।