পোশাক খাতের সংকট নিরসনে জামায়াতের ১৫ দফা দাবি: ত্রিপক্ষীয় সংলাপ ও রেশনিং চালুর আহ্বান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

পোশাক খাতের সংকট নিরসনে জামায়াতের ১৫ দফা দাবি: ত্রিপক্ষীয় সংলাপ ও রেশনিং চালুর আহ্বান

তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সংকট উত্তরণে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে দ্রুত একটি কার্যকর ত্রিপক্ষীয় সংলাপ আয়োজনের তাগিদ দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লিখিত বক্তব্য পেশ করেন। তিনি জানান, পোশাক শিল্পের বর্তমান অস্থিরতা কেবল সাধারণ কোনো শ্রমিক-মালিক বিরোধ নয়; এটি দেশের উৎপাদন, রপ্তানি বাণিজ্য এবং জাতীয় অর্থনীতির জন্য একটি বড় সংকট।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক গাজীপুরসহ বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভের সময় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। পাশাপাশি, নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

জামায়াতের প্রধান দাবি ও প্রস্তাবনাগুলো:

সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাওলানা আনম শামসুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মো. আবদুর রব, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।