প্রয়াত অবিসংবাদিত নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সকল রাজনৈতিক কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
মো. আবদুস সালাম বলেন, "ঢাকা মহানগর বিএনপিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার নেপথ্যে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের মধ্যে সাদেক হোসেন খোকা অন্যতম। তিনি আমাদের রাজনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।" তাই তার জীবনী থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দলের যেকোনো কর্মসূচিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন—
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন
বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ
বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরাফত আলী সাফু
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচরের সাবেক চেয়ারম্যান মনির হোসেন মনির
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসার
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এনাম মাহমুদ সহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সাদেক হোসেন খোকার স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং এমন একটি অর্থবহ আয়োজন করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান ডিএসসিসি প্রশাসক।