ফিফা সভাপতি ইনফান্তিনোর ঘাড়ে ট্রাম্প প্রীতি ও আইনি ঝামেলার কালো মেঘ!


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

ফিফা সভাপতি ইনফান্তিনোর ঘাড়ে ট্রাম্প প্রীতি ও আইনি ঝামেলার কালো মেঘ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাত্রাতিরিক্ত সখ্যতা এবং বাণিজ্যিক গোপনীয়তার জেরে চরম আইনি বিপদের মুখে পড়তে চলেছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় এই তদন্ত এখন আরও বেশি গতি পাচ্ছে।

এই বিতর্কগুলোর কারণে উয়েফার আস্থা পুরোপুরি হারিয়েছেন ইনফান্তিনো। আগামী নির্বাচনে তার বিপক্ষে শক্তিশালী প্রার্থী নামানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। যদিও ফিফার গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিনবার সভাপতি হতে পারার নিয়ম রয়েছে, তবে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদকে হিসাবের বাইরে রেখে ইনফান্তিনোর জন্য ২০২৭ সালের নির্বাচনে চতুর্থবারের মতো লড়ার বিতর্কিত সুযোগ তৈরি করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠন ‘ফেয়ারস্কয়ার’ এই চতুর্থ মেয়াদের বৈধতাকে আইনি চ্যালেঞ্জের মুখে ফেলার আহ্বান জানিয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।