লাকসামে দুবাই প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স্ত্রীর নাম নাহিদা আক্তার। তিনি উপজেলার ষোলপুকুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হন নাহিদা আক্তার। এরপর তিনি আর ঘরে ফেরেননি। যাওয়ার সময় তিনি বাড়ি থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, ব্যাংক থেকে তোলা ২ লাখ টাকা এবং জমি বিক্রির আরও সাড়ে ৪ লাখ টাকাসহ মোট সাড়ে ৬ লাখ নগদ টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যান।
দুবাই প্রবাসী স্বামী অভিযোগ করে বলেন, নাহিদা আক্তার তার মা মিনু বেগম ও ভাই নোমানের সাথে যোগসাজশ করে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন এবং সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে।