মোংলা বন্দরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বাগেরহাটে খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

মোংলা বন্দরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বাগেরহাটে খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরে পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর বাগেরহাটে গিয়ে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে তিনি এই ঐতিহাসিক মাজারে উপস্থিত হন।

মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী জিয়ারত সম্পন্ন করেন এবং পবিত্র ফাতেহা পাঠ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী মোংলায় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। তাঁর উপস্থিতিতে সেখানে 'ইনভেস্ট বাংলাদেশ' এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)'-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠান শেষে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।