দেশের চলমান শ্রমিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাতে দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করেই এ সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে দলটির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।