বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার নতুন দিগন্ত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার নতুন দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

এছাড়া, মোংলা সফরকালে প্রধানমন্ত্রী বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং এর আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।