যৌতুকের জন্য স্ত্রীর ওপর বর্বর হামলা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি স্বামী শাকিল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

যৌতুকের জন্য স্ত্রীর ওপর বর্বর হামলা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি স্বামী শাকিল

পটুয়াখালীর দুমকিতে ব্যবসার কথা বলে দুই লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে মামলার প্রধান আসামি মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গত বুধবার (৪ নভেম্বর) যৌথবাহিনীর (এসআরবি-৮ ও ২) একটি দল ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তার শাকিল দুমকী উপজেলার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তার শাকিলকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।