শহীদ ওসমান হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি? প্রশ্ন রাশেদ খাঁনের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

শহীদ ওসমান হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি? প্রশ্ন রাশেদ খাঁনের

আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা ও রাজনৈতিক অপতৎপরতা রুখতে টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত ও এনসিপির রাজনৈতিক ভূমিকা নিয়ে এই প্রশ্ন তোলেন।

পোস্টে রাশেদ খাঁন মন্তব্য করেন, জামায়াত ও এনসিপি শহীদ ওসমান হাদির আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে অনেক দূরে অবস্থান করছে। তিনি বলেন, বিগত সময়গুলোতে দেশের বিভিন্ন সামাজিক আন্দোলন ও শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী দুর্বৃত্তরা যাতে নতুন করে কোনো অরাজকতা বা ভাঙচুর সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার ও মজুরি বোর্ড শ্রমিকদের দাবি বাস্তবায়নে কাজ করছে। তবে এ বিষয়ে একক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যান্য দলের সহযোগিতা না পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, দেশ পরিচালনায় বিএনপিকে বিভিন্ন অপতৎপরতার মুখোমুখি হতে হচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার মোহে কিছু রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্ট শক্তির সাথে তাল মিলিয়ে চলছে। তবে শেষ পর্যন্ত গার্মেন্টস কর্মীরা আহ্বান উপেক্ষা করে কাজে ফিরতে শুরু করেছেন বলে পোস্টে সন্তোষ প্রকাশ করেন তিনি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।