আত্রাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১


মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 05-11-2026

আত্রাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

নওগাঁর আত্রাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে  ১ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে খেজুর গাছের ডাল ফেলে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের তৎপরতায় দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।


জানা গেছে, সোমবার গভীর রাতে আত্রাই থানাধীন মহাদিঘী নামক স্থানে মহাসড়কের ওপর খেজুর গাছের ডাল ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত। খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পালানোর সময় তারা লোহার তৈরি একটি দেশীয় ছোরা ফেলে যায়।


পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. বেলাল প্রামানিক (৪৫)-কে গ্রেপ্তার করে। তিনি নওগাঁ জেলার আত্রাই থানার মহাদিঘী দক্ষিণপাড়া গ্রামের মৃত কেরামত প্রামানিকের ছেলে।


আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান গ্রেপ্তারকৃত বেলাল প্রামানিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।