বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে প্রাথমিক পর্যায়েই প্রায় ৫০.৯ শতাংশ এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (৪ নভেম্বর) নগর ভবন অডিটোরিয়ামে
প্রধান উৎস: প্লাস্টিকের বালতি, ড্রাম, ভবনের বেজমেন্টে জমে থাকা পানি এবং ফুলের টবই মূলত এডিস মশার লার্ভা জন্মানোর প্রধান ক্ষেত্র।
সময়কাল: ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১২ দিন ধরে এই জরিপ পরিচালিত হয়।
পদ্ধতি: বৈজ্ঞানিক ও দৈবচয়ন পদ্ধতিতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আধুনিক ‘কোবো টুলবক্স’ (KoboToolbox) এবং বিভিন্ন কীটতাত্ত্বিক সূচক (BI, HI, CI ও PI) ব্যবহার করা হয়।
অধিক ঝুঁকিপূর্ণ: ২৯টি ওয়ার্ড
মাঝারি ঝুঁকিপূর্ণ: ২৮টি ওয়ার্ড
সাধারণ ঝুঁকিপূর্ণ: ১৮টি ওয়ার্ড
১, ২, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৫ ও ৭১ নম্বর ওয়ার্ড।