নামসর্বস্ব মামলার আড়ালে চাঁদাবাজি সিন্ডিকেট: উত্তরায় হয়রানির শিকার সাধারণ মানুষ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 04-11-2026

নামসর্বস্ব মামলার আড়ালে চাঁদাবাজি সিন্ডিকেট: উত্তরায় হয়রানির শিকার সাধারণ মানুষ

রাজধানীর উত্তরা পূর্ব থানাসহ বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া বেশ কিছু মামলাকে কেন্দ্র করে ব্যাপক জালিয়াতি, নাম বাণিজ্যের সিন্ডিকেট এবং নিরপরাধ মানুষকে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। সিএমএম কোর্টের মামলা নম্বর ৩৫০/২৬ এবং পরবর্তীতে উত্তরা পূর্ব থানায় গৃহীত ১০ নম্বর মামলাসহ (তারিখ: ১০/০৪/২০২৪) বেশ কিছু মামলার নাম বিশ্লেষণ করে ভুক্তভোগী পরিবারসমূহ ও সচেতন মহল এই বিস্ফোরক দাবি করেছেন।

অডিও থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানী তথ্য:

ভুক্তভোগী পরিবারসমূহের চার দফা জরুরি দাবি:

১. ঘটনা, স্থান, কাল ও পাত্র সাপেক্ষে তথ্যপ্রযুক্তির নিরপেক্ষ ব্যবহার: ঘটনার সময় (দিন, তারিখ ও সময়) সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলের ১০-২০ কিলোমিটার বা ৫০ মাইলের ভেতরে ছিলেন কি না—তা মোবাইল ট্র্যাকিং, টাওয়ার লোকেশন (CDR), ডেটাবেজ বিশ্লেষণ এবং ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তদন্ত করার আহ্বান জানানো হচ্ছে। ঘটনার সময় অনুপস্থিত বা বিদেশে অবস্থানরত নিরপরাধ ব্যক্তিদের অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিতে হবে।

২. ‘জুডিশিয়াল ইনকোয়ারি’ ও যৌথ তদন্ত কমিটি: মামলা বাণিজ্যের এই চক্র ভাঙতে কেবল থানার তদন্তের ওপর নির্ভর না করে পুলিশ, সিআইডি, ডিবি এবং এসবির সমন্বয়ে একটি সমন্বিত যৌথ তদন্ত কমিটি অথবা বিচার বিভাগীয় তদন্ত (Judicial Inquiry) নিশ্চিত করতে হবে।

৩. প্রকৃত অপরাধীদের বিচার ও নিরীহদের মুক্তি: ফ্যাসিবাদের প্রকৃত দোসর ও মূল অপরাধীদের আড়াল করে নিরীহ সাধারণ মানুষকে বলির পাঁঠা বানানোর চক্রান্ত বন্ধ করতে হবে। কোনো রাজনৈতিক পদ-পদবিহীন, নির্দোষ বা হয়রানির শিকার পরিবার যেন ভুয়া চক্রান্তের শিকার না হয়, সে ব্যাপারে তদন্ত কর্মকর্তা (IO)-দের শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালনের জোর দাবি জানানো হচ্ছে।

৪. উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ: মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং ডিএমপি পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি বিশেষভাবে আকুল আবেদন জানানো হচ্ছে—থানা ও কোর্ট প্রাঙ্গণে সচল থাকা এই অসাধু ‘মামলা ও চাঁদাবাজি সিন্ডিকেট’ দ্রুত ভেঙে দিয়ে নিরীহ ভুক্তভোগীদের হয়রানি থেকে রক্ষা করা হোক এবং অসাধু চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।